হোম › PC Studio (ডিজাইন ও আইডি কার্ড)
কম্পিউটারের দোকানের সব কাজ এক স্টুডিওতে
দোকানে প্রতিদিন যে কাজগুলো আসে — রশিদ বই, ক্যাশ মেমো, ভর্তি ফরম, সার্টিফিকেট, পোস্টার, আইডি কার্ড, পাসপোর্ট ছবি, পিডিএফ জোড়া, লেখা টাইপ — সব এক জায়গায়, ব্রাউজারেই। তৈরি নকশায় নাম-তারিখ বসিয়ে ছাপার মানের ফাইল নামান। বাংলা যুক্তাক্ষর ভাঙে না, মাসিক বিল নেই — অনেক টুল পুরো ফ্রি, বাকিগুলোতে দিনে কয়েকটি ফ্রি, তারপর ক্রেডিট।
আজই বিনা খরচে শুরু করুন — রশিদ, মেমো, ভর্তি ফরম, সার্টিফিকেট, পোস্টার, আইডি কার্ড, পাসপোর্ট ছবি আর পিডিএফের কাজ। অনেক টুল সবসময় ফ্রি, বাকিগুলোতে দিনে কয়েকটি ফ্রি; তারপর যত কাজ তত ক্রেডিট।
মাসিক প্ল্যান নেই। যে টুলে ক্রেডিট লাগে, কাজের আগেই কত লাগবে দেখায় — সম্মতি দিলে তবেই কাটে।
প্রথমবার স্টুডিও খুললেই উপহার, ৩০ দিন চলে। উপহারের ক্রেডিট এআই-র কাজে চলে না।
অ্যাকাউন্ট সচল থাকলে কেনা ক্রেডিট যতদিন খুশি রাখা যায়, ফুরোয় না।
আপনার লিংকে নতুন দোকান যোগ দিলে সে বাড়তি উপহার পায়, আর তার প্রথম কেনায় (১৯৯ টাকা বা বেশি) ১৫% ক্রেডিট আপনার ওয়ালেটে — এর মেয়াদ নেই।
বাংলা যুক্তাক্ষর ভাঙে না; ইঞ্চির মাপে PDF ও ছবি — যেকোনো প্রিন্টারে ছাপা যায়।
বেশির ভাগ কাজ ব্রাউজারেই হয়, ছবি আমাদের সার্ভারে জমা থাকে না; আপনার কাজ অন্য দোকান দেখতে পায় না।
একটি ছবি থেকেই পোশাক, ব্যাকগ্রাউন্ড আর আলো বদলে পাসপোর্ট, ভিসা ও চাকরির ছবি — মুখ একই থাকে
চুলের কিনারাসহ নিখুঁত — মানুষ ও পণ্যের ছবিতে
ভাঁজ-দাগ মুছে ঝকঝকে, সাদাকালো ছবিতে স্বাভাবিক রং
ছবির মানুষ, লেখা বা দাগ মুছে জায়গা স্বাভাবিকভাবে ভরে
বাংলায় লিখলেই পোস্টার-বিজ্ঞাপনের ছবি আর প্রিমিয়াম টেমপ্লেট
ছবি, স্ক্যান আর হাতের লেখা থেকে বাংলা-ইংরেজি লেখা; যেকোনো ভাষায় অনুবাদ
এআইয়ের কাজ ক্রেডিটে — কাজের আগেই কত ক্রেডিট লাগবে দেখায়। নিচের কার্ডে 🤖 এআই চিহ্ন দেওয়া টুলগুলোতে এআই আছে।
মাপমতো কেটে এক পাতায় কয়েকটি
এআই দিয়ে নিখুঁত — চুলসহ মানুষ রেখে পেছনটা মুছে দিন
ছবির অবাঞ্ছিত জিনিস মুছে দিন
ভাঁজ ও দাগ সরিয়ে ঝকঝকে করুন
পুরোনো ছবিতে রঙ বসিয়ে দিন
লিখে দিলে ছবি এঁকে দেবে
ছবির লেখা তুলে এনে কপি করুন — ফ্রি বা এআই দিয়ে
হাতে লেখা ছবি থেকে লেখা তুলুন
স্ক্যান পিডিএফের লেখা তুলুন — ফ্রি বা এআই দিয়ে
যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষায় — ব্রাউজারে ফ্রি বা এআই দিয়ে নিখুঁত
এলোমেলো ছবি থেকে সোজা, ঝকঝকে পাতা
নকশা + এক্সেল → সবার কার্ড, ছবি ও QR/বারকোডসহ
অন্ধকার, ঝাপসা ছবি এক চাপে ঝকঝকে
কাটা, রং-আলো, লেখা, আঁকা, ফ্রেম — অনেক ছবি একসাথে
জন্মদিন, বিবাহ বার্ষিকী — 150টি নকশা, লেখা ও ক্যালেন্ডার সহ
সাজ, জমিন, লগো ও ক্যালেন্ডার সহ
স্কুল, মাদ্রাসা, কলেজ, কোচিং ও প্রশিক্ষণ কেন্দ্রের ভর্তি ফরম ও নোটিশ — A4 বা লিগ্যাল, এক বা দুই পৃষ্ঠা, ফরম নম্বরসহ
কৃতিত্ব, অংশগ্রহণ, প্রশিক্ষণ, প্রশংসা ও চারিত্রিক সনদ — 40টি নকশা, বাংলা-ইংরেজি, ডোনারের লোগো, QR আর তালিকা দিলে সবার নামে
নকশা + এক্সেল → সবার সনদ ও প্রবেশপত্র
পিডিএফ বা ছবির রশিদ যেকোনো সাজে, ক্রমিক নম্বর বসিয়ে
A5 বই A4-এ, ফর্মা ভাগ করে ভাঁজের ক্রমে
বহুনির্বাচনী খাতার ছবি দিন, ফলাফল তৈরি
২১, ২৪, ৪০, ৬৫ ঘরের স্টিকার কাগজে নাম-দাম-বারকোড
এক্সেল থেকে খামে নাম-ঠিকানা
প্রতিটিতে আলাদা নাম, পদবি, ছবি — যেকোনো মাপে
এক রঙের দেয়াল মুছে স্বচ্ছ, সাদা বা যেকোনো রং
পাসপোর্ট ছবির মাথার ওপরে জায়গা, মাপে আঁটানো
ছোট ছবি বড় করুন, ধার বাড়ান
দানের রশিদ, মানি রসিদ, নতুন নকশার ক্যাশ মেমো, লটারি টিকিট, হালখাতা — মুড়ি, ক্রমিক নম্বর, লোগো ও জলছাপসহ
ছাত্র, কর্মী, সদস্য ও অতিথির কার্ড — তৈরি নকশায়, এক্সেল থেকে সবার, QR, বারকোড ও পেছনের পাতাসহ
দোকান, অফিস, ডাক্তার ও ব্যক্তিগত ভিজিটিং কার্ড — তৈরি নকশায়, এক্সেল থেকে সবার, QR, বারকোড ও পেছনের পাতাসহ
সরকারি আবেদনের মাপ ও কেবি একসঙ্গে
মাপ বদল, কম্প্রেস (কেবি) ও ক্রপ — এক জায়গায়
কয়েকটি ছবি এক পিডিএফে
নির্বাচনী পোস্টার — ছাপার মাপে (A4, 12×18″, 72×36″); 172টি তৈরি নকশা
আরও ১২টি টুল স্টুডিওর ভেতরে
কয়েকটি পিডিএফ এক ফাইলে
যেকোনো লাইনে চাপ দিয়ে লেখা বদলান, সই বা ছবি বসান
জলছাপ বসান, বা পুরোনো জলছাপ মুছে ফেলুন
আপলোডের সীমা পেরোলে ছোট করুন
আরও ১৯টি টুল স্টুডিওর ভেতরে
আমার স্টুডিও (এআই ছবি), মেনুয়াল ছবি এডিটর, পোস্টার ও বিজ্ঞাপন, রশিদ ও মেমো মেকার, আইডি কার্ড মেকার, এআই টেমপ্লেট, প্রিন্ট মিডিয়া, ডকুমেন্ট টেমপ্লেট, প্রশ্ন তৈরি, চাকরির খবর; প্রো টুলসে ফটো সাইজ ও প্রিন্ট, এআই টুল, ভর্তি ফরম, সার্টিফিকেট, কোলাজসহ দোকানের বড় কাজ।
আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো ও মানি রসিদ, ভর্তি ফরম, সার্টিফিকেট, পোস্টার ও ব্যানার, লিফলেট, ক্যালেন্ডার, হালখাতা, লটারি টিকিট, স্মরণিকা — শ্রেণি আর উপ-শ্রেণি ধরে সাজানো; পছন্দের নকশায় চাপ দিলেই সেই টুলে খোলে।
দানের রশিদ, চাঁদা, মানি রসিদ, লটারি ও প্রবেশ টিকিট — মুড়িসহ, ক্রমিক নম্বরসহ, A4-এ কাটার ক্রমে বা সারির ক্রমে সাজানো। ক্যাশ মেমোর ৭০টির বেশি নতুন নকশা — দোকান, গহনা, ফল, ট্রেডার্স; হালকা রঙের মাথা, তাই কালি কম।
স্কুল, মাদ্রাসা, কলেজ, কোচিং ও প্রশিক্ষণ কেন্দ্রের ভর্তি ফরম — মুড়িসহ, আবেদনপত্র, নকশি বর্ডার; পেছনে নীতিমালা ও অভিভাবকের অঙ্গীকার। A4 বা লিগ্যাল, এক বা দুই পৃষ্ঠা, ফরম নম্বরসহ শত কপি। একই টুলে “ভর্তি চলছে” বিজ্ঞপ্তি।
৪০টি নকশা — নকশি সোনালি পাড়, মোমের সিল, পদক, আধুনিক সাজ। যেকোনো নকশা বাংলায় বা ইংরেজিতে; কৃতিত্ব, অংশগ্রহণ, প্রশিক্ষণ, প্রশংসা ও চারিত্রিক সনদ। দাতাদের একাধিক লোগো, QR, স্বাক্ষর; এক্সেল দিলে সবার নামে। A4, লিগ্যাল বা ৯×১১ ইঞ্চি, মার্জিন নিজের মতো।
স্কুল, অফিস, কারখানার আইডি কার্ড — ৩০টি বিশেষ নকশা, খাড়া বা আড়াআড়ি, সামনে-পেছনে পাশাপাশি দেখে। লোগো, QR ও বারকোড যেকোনো জায়গায়; এক্সেল আর ছবির জিপ দিলে সবার কার্ড, রোল নম্বরে ছবি মিলিয়ে।
রশিদ, মেমো, সার্টিফিকেট, পোস্টারসহ নকশার টুলে যতগুলো খুশি লোগো বা ছবি যেকোনো জায়গায় — ছোট-বড়, লেখার ওপরে বা নিচে। রশিদ ও মেমোতে নিজের লোগো বা লেখা জলছাপ হিসেবে।
ফেসবুক পোস্ট, স্টোরি, কভার আর ছাপার পোস্টার — এক চাপে সব মাপে।
ছবি ছোট-বড় ও কাটা, পাসপোর্ট ছবি, ব্যাকগ্রাউন্ড মোছা, কোলাজ, পিডিএফ জোড়া-ভাগ-সই-পাতা নম্বর, ওয়ার্ড-এক্সেল থেকে পিডিএফ, ছবি থেকে লেখা।
এআই দিয়ে ছবি এডিট, পুরোনো ছবি ঠিক করা, সাদাকালো ছবি রঙিন, ছবি থেকে লেখা, হাতের লেখা থেকে বাংলা। ব্যর্থ হলে ক্রেডিট ফেরত।
যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষায় — ব্রাউজারের অনুবাদে ফ্রি, আর এআই দিয়ে নিখুঁত।
লেখা ব্রাউজারে আঁকা হয়, তাই যুক্তাক্ষর ভাঙে না। অঙ্ক বাংলায় না ইংরেজিতে — ঘরভেদে বাছা যায়।
শীট আর ছবির জিপ দিলে প্রতিটি সারির জন্য আলাদা আইডি কার্ড, সার্টিফিকেট, লেবেল বা খাম — ছবি, বারকোড ও QR সহ।
৩০০ ডিপিআই JPG আর PDF। ছাপার মার্জিন আর বাঁধাইয়ের জায়গা ইঞ্চিতে ঠিক করা যায়।
অনেক টুল পুরো ফ্রি; বাকিগুলোতে দোকানপ্রতি দিনে কয়েকটি ফ্রি, তারপর যত কাজ তত ক্রেডিট। কোনো মাসিক প্ল্যান নেই।
বেশিরভাগ টুলের কাজ আপনার ব্রাউজারেই হয় — ফাইল কোথাও যায় না। তোলা এক্সেল ও ছবি ২৪ ঘণ্টা পরে সার্ভার থেকে নিজে থেকেই মুছে যায়।
এনআইডি তথ্য সংশোধন, ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর, ভোটার তালিকায় নতুন নাম, ফ্যামিলি কার্ড, জ্বালানি তেলের আবেদন আর চাকুরীর আবেদন ফরম — ঘর পূরণ করে ছাপার উপযোগী; ফর্ম অটো ফিলআপ ও ভাতা আবেদন ট্র্যাকিংও আছে।
প্রশ্নপত্র সাজিয়ে পিডিএফ; OMR উত্তরপত্র ও প্রশ্নপত্র মেকার; উত্তরপত্র থেকে ফলাফল। শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পাতায় সরাসরি যাওয়ার লিংক।
দলিল, চুক্তি ও আবেদনের তৈরি ছাঁচ; সিভি মেকার; দরখাস্ত ও চিঠি লেখক; নোটিশ জেনারেটর; ইনভয়েস ডিজাইনার; সই তৈরি।
বিজয় থেকে ইউনিকোড ও ফন্ট বদল, বাংলিশ টাইপিং, সংখ্যা থেকে কথায়, তারিখের ফরম্যাট, বাংলা-ইংরেজি টাইপিং প্র্যাকটিস।
আয়কর, বেতন ও ভাতা, জমির হিসাব (শতক, কাঠা, বিঘা), রেজিস্ট্রেশন ফি, লোন-সঞ্চয় ও ডিপিএস-এফডিআর, বয়স, ইউনিট বদল, প্রিন্টের কালি ও দামের হিসাব।
বই প্রিন্ট (ফর্মা ধরে সাজানো), নম্বরসহ রশিদ, লেবেল ও স্টিকার শিট, খামের উপরে নাম-ঠিকানা, বাল্ক মগ প্রিন্ট, রাবার স্ট্যাম্প ও সিল, ক্যালেন্ডার, বড় পোস্টার ভাগ করে ছাপা, বারকোড ও কিউআর কোড।
কম্পিউটারের পর্দার QR গ্রাহকের ফোনে স্ক্যান করলেই ফোনের ছবি সরাসরি টুলে চলে আসে — তার বা অন্য অ্যাপ লাগে না, ছবিটি তালাবদ্ধ অবস্থায় যায়।
যাচাই করে তোলা সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি এক জায়গায় — শ্রেণি ধরে বাছা ও খোঁজা যায়, শেষ তারিখ পেরোলে নিজে থেকে সরে যায়; দোকানে আসা চাকরিপ্রার্থীকে দেখানো যায়।
টুলে সেভ করা প্রতিটি তৈরি ফাইল আর খসড়া এক তালিকায় — খুলে দেখা, নামানো, নাম বদলানো; খসড়া খুলে আবার এডিট। খসড়া ৩ দিন পরে নিজে মুছে যায়, প্রতিটি দোকানের জন্য ১০০ মেগাবাইট জায়গা।
প্রতিষ্ঠানের নিজের ক্রেডিট ওয়ালেট — অনলাইনে টাকা দিলেই সঙ্গে সঙ্গে ক্রেডিট যোগ হয়। কেনা ক্রেডিটের মেয়াদ নেই; প্রথমবার স্টুডিও খুললে উপহারের ক্রেডিট, যার মেয়াদ সীমিত।
নিজের রেফারেল লিংক দিয়ে নতুন দোকান আনলে, সেই দোকান প্রথম যোগ্য প্যাক কিনলে তার ক্রেডিটের নির্দিষ্ট শতাংশ আপনার ওয়ালেটে আসে — মেয়াদ নেই, এআই-তেও চলে। নতুন দোকানও বাড়তি উপহার পায়।
সুবিধাটি চালু থাকলে মালিক এনআইডিতে যেমন আছে তেমন নাম ও জন্ম তারিখ দিয়ে দোকান যাচাই করাতে পারেন। যাচাইকৃত দোকানে এআই-র দৈনিক সীমা বাড়ে; সিদ্ধান্তের পর দেওয়া তথ্য মুছে ফেলা হয়।
প্রত্যেক ডিজাইনার বা কর্মীর নিজের লগইন। কে স্মার্ট টুলস চালাবেন, কে প্রিন্ট মিডিয়ার নকশায় কাজ করবেন, কে ফাইল মুছবেন, কে ক্রেডিট কিনবেন, কে হিসাবের খাতায় লিখবেন — মালিক টিক দিয়ে ঠিক করেন।
নগদ বিক্রি, বাকিতে বিক্রি, বাকি আদায়, অন্য আয় ও খরচ — “কী বাবদ” ধরে লিখুন: ফটোকপি, প্রিন্ট, কম্পোজ, ছবি, লেমিনেশন, অনলাইন আবেদন। হাতে কত নগদ থাকার কথা সঙ্গে সঙ্গে দেখায়; স্টাফ কেবল নিজের আজকের লেখা দেখেন।
নিয়মিত গ্রাহক যোগ করে প্রত্যেকের পুরনো বাকি, বাকিতে কাজ আর আদায় এক পাতায়; কার কত বাকি তার তালিকা আর প্রতিজনের হিসাব ছাপা যায়।
কাগজ, কালি ও টোনার, ফটো পেপার, লেমিনেশন পেপার — কত এলো, কত ব্যবহার হলো, এখন কত আছে। কম পড়লে খাতার পাতায় মনে করায়; কেনার দাম চাইলে খরচে বসে, মজুদের মোট মূল্যও দেখায়।
যেকোনো দিন, মাস, বছর বা দুই তারিখের মাঝের শুরুর নগদ, বিক্রি, আয়, খরচ ও শেষের নগদ; কী বাবদ কত আর কোন স্টাফের হাতে কত বিক্রি — কেবল মালিক দেখেন, ছাপা যায়।
মাসিক বেতন, দৈনিক মজুরি বা কেবল কমিশন; কাজ ধরে কমিশন — কম্পোজে শতকরা, ছবিতে প্রতি কাজে নির্দিষ্ট টাকা — যেমন খুশি। বেতন, মজুরি, কমিশন, অগ্রিম ও বোনাস দেওয়া লেখা থাকে, মাস চূড়ান্ত করা যায়, হিসাব ছাপা যায়।
দৈনিক মজুরির স্টাফের মাসের ছকে পুরো দিন বা আধা দিন টিক — মজুরির হিসাব নিজে থেকেই সেই হাজিরা ধরে হয়।
স্টুডিওর নিজের অনলাইন পাতা — সেবার তালিকা (২৫টি পর্যন্ত), ফোন, ঠিকানা, ম্যাপ, খোলার সময় ও সামাজিক মাধ্যমের লিংক; দোকানে ঝোলানোর দশ নকশার QR প্লেকার্ড। অনুরোধ করলে চালু করে দেওয়া হয়।
প্যানেল থেকেই NFC কার্ডের অনুরোধ — কার্ড ফোনে ছোঁয়ালে বা QR স্ক্যান করলে স্টুডিওর যোগাযোগের পাতা খোলে, নম্বর সেভ করা যায়। গ্রাহকের জন্যও কার্ড বানিয়ে বিক্রির সুযোগ।
ছয় ঘণ্টা পরপর পুরো তথ্যের ব্যাকআপ হয়, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে চলে যায়। সার্ভারে কিছু হলেও হিসাব হারায় না।
মাসে পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — প্রোফাইল পাতা থেকে নামিয়ে নিজের কম্পিউটার বা পেনড্রাইভে রাখতে পারবেন।
মোবাইলে ছয় সংখ্যার কোড — অ্যাডমিনসহ সবার। এসএমএস না এলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাকআপ কোড দিয়েও ঢোকা যায়।
আলাদা অ্যাপ লাগে না। ফোনের ব্রাউজারেই সবকিছু চলে, আর চাইলে হোম স্ক্রিনে আইকন বসিয়ে নেওয়া যায়।
চলবে। নকশা আগে থেকেই তৈরি — আপনি কেবল নাম, তারিখ, ছবি ও তথ্য বসাবেন; রং ও স্টিকার চাইলে বদলাবেন।
বসবে। লেখাটি ব্রাউজারে আঁকা হয় বলে যুক্তাক্ষর ভাঙে না — এটিই এই স্টুডিওর মূল যত্ন।
যায়। শুরুর ও শেষের নম্বর দিলে প্রতিটি রশিদে আর তার মুড়িতে নম্বর বসে, A4 পাতায় কাটার বা সারির ক্রমে সাজিয়ে PDF হয়।
এক্সেল শীটে যত সারি, তত। তিনশো-পাঁচশো কার্ড একবারেই হয়ে যায়।
যায়। প্রতিটি নকশা বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই — একটি বোতামে বদলায়। এক্সেল বা তালিকা দিলে সবার নামে আলাদা সনদ।
A4 বা লিগ্যাল, এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা (পেছনে নীতিমালা)। PDF-এ প্রতিটি কপির সামনে-পেছনে ক্রমে থাকে, ফরম নম্বর নিজে থেকে বসে।
যাবে। রশিদ, মেমো, পোস্টারসহ নকশার টুলে কম্পিউটার থেকে লোগো বা ছবি দিয়ে যেকোনো জায়গায় বসাতে পারবেন, ছোট-বড় করে।
নেই। অনেক টুল পুরো ফ্রি, বাকিগুলোতে দিনে কয়েকটি ফ্রি, তারপর যত কাজ তত ক্রেডিট। প্রথমবার স্টুডিও খুললে কিছু ক্রেডিট ফ্রি পাবেন।
না। এআই-এর কাজ ব্যর্থ হলে কাটা ক্রেডিট নিজে থেকেই ফেরত আসে।
ছাপার মানের ৩০০ ডিপিআই JPG আর PDF। ছাপার পাতায় মার্জিন ও বাঁধাইয়ের জায়গা ইঞ্চিতে দেওয়া যায়।
যায়। “হিসাব” মেনুতে খাতায় নগদ ও বাকিতে বিক্রি, আদায়, আয় ও খরচ লেখা যায়; বাকির খাতা, কাগজ-কালির মজুদ আর দৈনিক-মাসিক-বাৎসরিক হিসাব — সবই আছে। হিসাবের পাতা কেবল মালিক দেখেন।
স্টাফ নিজের লগইনে বিক্রি লিখলে তা তাঁর নামে ওঠে। মালিক প্রতিজনের জন্য কাজ ধরে কমিশন ঠিক করেন — শতকরা বা প্রতি কাজে নির্দিষ্ট টাকা; মাস শেষে বেতন বা মজুরির সাথে কমিশন যোগ হয়ে পাওনা দেখায়।
“স্টুডিও ক্রেডিট” পাতা থেকে নিজের লিংক কপি করে অন্য দোকানকে দিন। সেই লিংকে খোলা নতুন দোকান প্রথম যোগ্য প্যাক কিনলে তার ক্রেডিটের নির্দিষ্ট অংশ আপনার ওয়ালেটে আসে — এর কোনো মেয়াদ নেই।
যায়। প্রত্যেক স্টাফের নিজের লগইন; টুল চালানো, প্রিন্ট, ফাইল মোছা, ক্রেডিট কেনা বা খাতায় লেখা — কোন কাজ করতে পারবেন তা মালিক চালু-বন্ধ করেন। হিসাবের পাতা কেবল মালিক দেখেন।
ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।
ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।
সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।
টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।