হোম › মাদ্রাসা

নূরানী থেকে দাখিল — পুরো মাদ্রাসা এক সফটওয়্যারে

মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার — বাংলায়

ভর্তি, হাজিরা, পরীক্ষা, ফি আর সনদ — মাদ্রাসার পুরো কাজটাই এক জায়গায়, পুরোটাই বাংলায়। অভিভাবক পাসওয়ার্ড ছাড়াই, মোবাইল নম্বর আর কোড দিয়ে সন্তানের খবর দেখতে পারেন।

🎁 বিশেষ অফার

EIIN দিয়ে নিবন্ধন করলেই ১ মাস ফ্রি — সঙ্গে ১০টি ফ্রি এসএমএস

মাদ্রাসার EIIN নম্বর দিলেই নাম ও ঠিকানা সরকারি তালিকা থেকে নিজে বসে যায় — কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু। নূরানী, নাজেরা, হিফজ থেকে দাখিল — জামাতভিত্তিক সাজানো; ডোমেইন বা হোস্টিং লাগে না।

জেনে রাখুন — মাদ্রাসা মডিউলের নিয়ম

🕌
EIIN দিয়ে নিবন্ধন

নিবন্ধন হয় সরকারি তালিকার মোবাইল নম্বরে — ওটিপি সেখানেই যায়, নম্বর বা EIIN পরে বদলানো যায় না। EIIN না থাকলে নিজের তথ্য দিয়েও নিবন্ধন করা যায়।

📧
মাদ্রাসার ইমেইলে খবর

নিবন্ধন হলেই মাদ্রাসার নথিভুক্ত ইমেইলে খবর যায়; মাদ্রাসার কেউ না করে থাকলে এক চাপে অ্যাকাউন্টটি বন্ধ করা যায়।

📚
জামাতভিত্তিক সাজানো

নূরানী, নাজেরা, হিফজ, ইবতেদায়ী ও দাখিল — শুরুতেই বসানো; সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ বিভাগ। প্রধানের পদবি “মুহতামিম / প্রধান”।

💬
এসএমএস নিজের ব্যালেন্সে

প্যাকেজের সঙ্গে ফ্রি এসএমএস; পরে যত লাগে কিনে নেওয়া যায় — যত কিনবেন ততটুকুই খরচ, অভিভাবককে অনুপস্থিতি, রসিদ ও ফলের খবর যায়।

🔒
তথ্য শুধু আপনার

আপনার ছাত্র-ছাত্রী, ফল ও হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।

🌐
নিজের ওয়েবসাইট চাইলে

নিজের ডোমেইনে ইসলামি নকশার মাদ্রাসা ওয়েবসাইট — হিজরি তারিখ ও নামাজের সময়সূচিসহ, স্কুল সফটওয়্যারের সঙ্গে বছরে ২,৫০০ টাকা। বিস্তারিত: pcmanager.com.bd/edu-website

যা যা পাবেন

সাধারণ জিজ্ঞাসা

বিনা বেতনের বা এতিম ছাত্রের হিসাব আলাদা রাখা যায়?

যায়। ফির হার জামাত ধরে বসে; কারও বেতন মাফ বা কম হলে তাঁর বিলে ছাড় বা কাউন্টারে মওকুফ দেওয়া যায়, আর পুরো খাত মাফ হলে সেই জামাতে শূন্য বসান।

দান ও অনুদানের হিসাব রাখা যায়?

যায়। দাতাকে “দাতা” ধরনে খাতায় রেখে তাঁর নামে টাকা গ্রহণ লিখলে তা ক্যাশ বুকে ওঠে, আর খরচ খাত ধরে আলাদা লেখা যায়।

স্কুল মডিউলের সঙ্গে পার্থক্য কী?

কাজ প্রায় এক — তবে শ্রেণির বদলে জামাত, নূরানী থেকে দাখিল পর্যন্ত জামাত ও বিভাগ শুরুতেই সাজানো, আর প্রধানের পদের নাম মাদ্রাসার মতো।

অভিভাবক পোর্টালে কীভাবে ঢোকেন?

মোবাইল নম্বর আর ভর্তি ফরম বা কোডের তালিকায় ছাপা কোড দিয়ে, অথবা ফোনে আসা ৬ অঙ্কের কোড দিয়ে। পাসওয়ার্ড লাগে না।

ছাত্রের পরিচয়পত্র ছাপা যায়?

যায় — ছবিসহ, আর কাগজের মাপ নিজের প্রিন্টারের সঙ্গে মিলিয়ে।

বাল্ক ভর্তিতে একবারে কতজন বসানো যায়?

একটি ফাইলে সর্বোচ্চ ১,০০০ জন, একটি জামাত বা শাখা ধরে। এক্সেল ও CSV দুটোই চলে, আর বসানোর আগে নমুনা দেখে নেওয়া যায়।

হিফজ বা নূরানীর মতো জামাত বসানো আছে?

আছে। নূরানী, নাজেরা, হিফজ, ইবতেদায়ী ও দাখিলের জামাত শুরুতেই বসানো থাকে — নাম বদলানো, নতুন যোগ বা বাদ দেওয়া যায়।

ফ্রিতে চালিয়ে দেখা যায়?

যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।

আমার তথ্য কোথায় থাকে, নিরাপদ তো?

ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।

ব্যাকআপ কীভাবে হয়?

ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।

কর্মচারীকে কতটুকু দেখাব, ঠিক করা যায়?

যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।

হাজিরার যন্ত্র লাগবেই?

না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।

ইন্টারনেট না থাকলে চলবে?

সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।

দাম কত?

ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।

এখনই শুরু করুন বিনামূল্যে

টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।

নতুন অ্যাকাউন্ট খুলুন

অন্য ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য