হোম › বরফকল

খাতা থাক কলে, হিসাব থাক হাতে

বরফকলের হিসাবের সফটওয়্যার — বাংলায়

কত ব্লক বরফ উঠল, কে কত নিল, কার কত বাকি — বরফকলের পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়।

🎁 বিশেষ অফার

নিবন্ধন করলেই ১ মাস ফ্রি — পুরো বরফকল এক অ্যাকাউন্টে

মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু, কার্ড লাগে না। ডোমেইন বা হোস্টিং কিছুই লাগে না; মোবাইল আর কম্পিউটারে, যেকোনো জায়গা থেকে চলে।

জেনে রাখুন — বরফকল মডিউলের সুবিধা

🔒
তথ্য শুধু আপনার

আপনার হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।

📱
মোবাইল ও কম্পিউটারে

প্রতিষ্ঠানে বসে, বাড়িতে বা পথে — যেকোনো জায়গা থেকে একই হিসাব।

🖨️
ছাপা ও পিডিএফ

মেমো, রসিদ, খাতা আর রিপোর্ট নিজের প্যাডের মাপে ছাপা যায়।

👥
কর্মীর আলাদা অনুমতি

ম্যানেজার, হিসাবরক্ষক, কর্মী — প্রত্যেকে শুধু নিজের কাজের পাতা দেখেন।

🇧🇩
পুরোটাই বাংলায়

মেনু, কাগজ আর এসএমএস — সব বাংলায়, বাংলা সংখ্যায়।

🛟
সাহায্য সবসময়

সফটওয়্যারের ভেতরেই ইউজার ম্যানুয়াল আর সাপোর্ট টিকিট।

যা যা পাবেন

সাধারণ জিজ্ঞাসা

আড়তের সঙ্গে একসঙ্গে চালানো যায়?

আড়তে কেবল কেনা বরফের মজুদ ও চালান-মেমোতে বরফের দাম থাকে; উৎপাদন, খেপ, টোকেন ও হিমাগারসহ বরফকল আলাদা প্রতিষ্ঠান হিসেবে খুলতে হয়। একই মালিকের দুটি প্রতিষ্ঠান থাকলে উপরের তালিকা থেকে এক প্রতিষ্ঠান থেকে আরেকটিতে যাওয়া যায়।

একেক গ্রাহকের জন্য একেক দর রাখা যায়?

প্রতিটি বরফের দুই রকম দর থাকে — আড়তদার রেট ও স্পট রেট। বিক্রির সময় দর বসানো যায়, আর কে কোন দরে নিলেন তা সারিতেই থেকে যায়।

উৎপাদন আর লাভ-ক্ষতি কোথায় দেখব?

উৎপাদনের পাতায় খেপ ধরে তোলা ব্লক ও মেল্টিং লস আলাদা থাকে। রিপোর্টে বিক্রি, খরচ, যন্ত্রের অবমূল্যায়ন আর আনুমানিক লাভ — আগের সমান সময়ের সঙ্গে তুলনাসহ।

বাকি আদায়ের তাগাদা দেওয়া যায়?

যায় — চাইলে প্রতি রবিবার সকালে বকেয়াদারদের মনে করানোর এসএমএস যায়। চালান, টোকেন বা টাকা জমা লেখার সময়ও এক টিকে ক্রেতার ফোনে বার্তা পাঠানো যায়।

রাতের শিফটের হিসাব আলাদা করা যায়?

যায়। প্রতিটি খেপে দিনের না রাতের শিফট আর অপারেটরের নাম লেখা থাকে, আর প্রতিটি সারিতে কে বসাল তা-ও।

খেপ তোলার সময় কীভাবে জানব?

খেপ শুরুর সময় ঘণ্টায় কত জমবে বসিয়ে দিলে তোলার সময় নিজেই হিসাব হয়; সময় হলে উৎপাদনের পাতা ও ড্যাশবোর্ডে খেপটি লাল হয়ে ওঠে।

মৌসুমে আগাম টোকেন দেওয়া যায়?

যায়। টোকেনে কবে নেবেন, কত ব্লক আর কত অগ্রিম — সব লেখা থাকে। অগ্রিম ক্রেতার খাতায় জমা হয়, আর বরফ দেওয়ার দিন টোকেন থেকেই চালান হয়।

যন্ত্রের দাম কি লাভ-ক্ষতিতে ধরা হয়?

হয়। যন্ত্রপাতির পাতায় দাম আর কত বছর চলবে বসালে মাসিক অবমূল্যায়ন খরচ হিসেবে ওঠে — ক্যাশ থেকে টাকা যায় না, কিন্তু লাভ থেকে বাদ যায়।

হিমাগারে অন্যের মাছ রাখার ভাড়া কীভাবে হিসাব হয়?

লট রাখার সময় ভাড়ার নিয়ম বেছে দিন — প্রতি ক্যারেট প্রতি দিন, প্রতি একক প্রতি দিন, বা প্রতি মাস। মাল বের করার দিন কত দিন রইল গুনে ভাড়া নিজেই বসে, দরকারে হাতে বদলানো যায়; ভাড়া ক্রেতার খাতায় ওঠে।

ফ্রিতে চালিয়ে দেখা যায়?

যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।

আমার তথ্য কোথায় থাকে, নিরাপদ তো?

ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।

ব্যাকআপ কীভাবে হয়?

ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।

কর্মচারীকে কতটুকু দেখাব, ঠিক করা যায়?

যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।

হাজিরার যন্ত্র লাগবেই?

না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।

ইন্টারনেট না থাকলে চলবে?

সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।

দাম কত?

ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।

এখনই শুরু করুন বিনামূল্যে

টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।

নতুন অ্যাকাউন্ট খুলুন

অন্য ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য