হোম › রাইস মিল
খাতা থাক মিলে, হিসাব থাক হাতে
ধান কেনা থেকে চাল বিক্রি — মিলের পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়। কত মণ ধানে কত চাল এল, আউটটার্ন নিজে থেকেই বেরিয়ে আসে।
মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু, কার্ড লাগে না। ডোমেইন বা হোস্টিং কিছুই লাগে না; মোবাইল আর কম্পিউটারে, যেকোনো জায়গা থেকে চলে।
আপনার হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।
প্রতিষ্ঠানে বসে, বাড়িতে বা পথে — যেকোনো জায়গা থেকে একই হিসাব।
মেমো, রসিদ, খাতা আর রিপোর্ট নিজের প্যাডের মাপে ছাপা যায়।
ম্যানেজার, হিসাবরক্ষক, কর্মী — প্রত্যেকে শুধু নিজের কাজের পাতা দেখেন।
মেনু, কাগজ আর এসএমএস — সব বাংলায়, বাংলা সংখ্যায়।
সফটওয়্যারের ভেতরেই ইউজার ম্যানুয়াল আর সাপোর্ট টিকিট।
কৃষক বা ফড়িয়ার কাছ থেকে চালান ধরে — ধানের সারি, মাপা ওজন, ভেজা ধান বা বস্তার কাটতি, দর, কোন গুদামে রাখা হলো, কোন গাড়িতে এল। নগদ যা দিলেন তা বাদে বাকি তাঁর খাতায় ওঠে, আর মজুদে নিজে থেকেই যোগ হয়।
কোন ধান কত ভাঙানো হলো, আর কত চাল, খুদ, কুঁড়া ও তুষ পাওয়া গেল — আউটটার্ন, মণে কত কেজি চাল আর ঝরতি-আর্দ্রতার ঘাটতি নিজেই কষে। হার অস্বাভাবিক কম বা বেশি হলে চিহ্ন দেখায়।
চাল ও উপজাত (খুদ, কুঁড়া, তুষ) এক চালানে — পাইকারি বা খুচরা দর, কোন গুদাম থেকে, গাড়ি-ড্রাইভার, পরিবহন ও লেবার, সাবেক বকেয়া, আজকের জমা আর সর্বমোট বকেয়া। চালান ছাপা যায়।
অন্যের ধান ভাঙিয়ে দিলে — গ্রাহকের ধান মিলের মজুদে ঢোকে না; কী কী ফেরত দিলেন আর কোনটি (যেমন কুঁড়া-তুষ) মিল রাখল, ভাঙানোর চার্জ প্রতি মণ বা প্রতি কেজি ধানে, অন্যান্য চার্জ ও বকেয়া — আলাদা হিসাব, ছাপাও যায়।
প্রতিটি পণ্যের ধরন (ধান, চাল বা উপজাত), একক (মণ বা বস্তা) ও এক এককে কত কেজি, ক্রয়-পাইকারি-খুচরা তিন দর আর মজুদের সতর্কতার সীমা — এলাকার মাপ আলাদা হলে নিজে বদলে নিন।
প্রতিটি গুদাম বা চাতালের ধারণক্ষমতা, এখন কত মণ আছে আর কত শতাংশ ভরা — কেনা, ভাঙানো ও বিক্রির সঙ্গে নিজে থেকেই ওঠানামা করে।
গুদামে গুনে যা পেলেন লিখলেই ঘাটতি বা বাড়তি নিজে থেকে লেখা হয় — শুকানোর ঘাটতি, নষ্ট বা ইঁদুরে খাওয়া, আলাদা কারণে।
আজ কত জমা-খরচ, ক্যাশ ও ব্যাংকে কত, মজুদের মূল্য, কোন পণ্যের মজুদ কমে এসেছে, এ মাসে কত ধান ভাঙানো হলো ও আউটটার্ন কত, ধান-চালের মজুদ আর গুদাম কতটা ভরা — এক পর্দায়।
কৃষক, ধানের ফড়িয়া, চালের পাইকার, চুক্তির গ্রাহক ও আমানতকারী — প্রত্যেকের নিজের পাতা, লেনদেন, জামানত ও ডকুমেন্ট; তারিখ ধরে পূর্ণ স্টেটমেন্ট ছাপা যায়।
কোন পাইকারের কাছে কত পাওনা, কোন কৃষককে কত দিতে হবে — রিপোর্টে সবচেয়ে বেশি বকেয়ার তালিকা, আর আদায় বা পরিশোধ লিখলেই রসিদ ও খাতা মেলে।
কারও কাছ থেকে অগ্রিম বা জামানত নিলে আলাদা খাতায় — কার কত জমা আছে, কবে কত ফেরত বা সমন্বয় হলো।
দিনের নগদ ও ব্যাংকের জমা-খরচ, একাধিক হিসাব আর এক হিসাব থেকে অন্যটিতে স্থানান্তর — দিন ধরে ছাপা যায়, প্রতিটি সারির রসিদসহ।
বিদ্যুৎ, শ্রমিক, বস্তা, পরিবহন — খাত ধরে খরচ; খাত ভিত্তিক সারাংশ, বিস্তারিত আর দৈনিক খরচ ছাপা যায়।
পাওয়া ও দেওয়া — দুই দিকের চেক, ছবিসহ। তারিখ কাছে এলে তালিকায় ওঠে, টাকা পেলে বা বাউন্স হলে এক চাপে খাতায় বসে।
যেকোনো সময়ের চাল ও উপজাত বিক্রি, ধান ও পণ্য কেনা, মার্জিন, খরচ আর আনুমানিক লাভ — আগের সমান সময়ের সঙ্গে তুলনাসহ; সঙ্গে ক্যাশ, পাওনা, দেনা ও মজুদের আজকের অবস্থা।
পুরনো খাতার বাকি, অগ্রিম ও জামানত শুরুর দিনে একবার বসিয়ে নিন — সেখান থেকেই হিসাব চলবে।
চাল বিক্রির চালান বা টাকা জমা লেখার সময় এক টিকে ক্রেতার ফোনে বার্তা; চাইলে প্রতি রবিবার সকালে বকেয়াদারদের মনে করানো।
প্রতিদিন রাত ৯:৩০-এ মালিকের ফোনে আজকের কেনা, বিক্রি, খরচ, ক্যাশ ও বকেয়ার হিসাব; চেকের তারিখ তিন দিনের মধ্যে এলে সকালে আলাদা বার্তা।
উপরের খোঁজার ঘরে নাম, মোবাইল, ধান কেনা বা চাল বিক্রির চালান, চুক্তির কাজ কিংবা ভাঙানোর ব্যাচ নম্বর লিখলেই পাওয়া যায়।
মিলের শ্রমিক ও কর্মচারীর পালা, হাজিরার যন্ত্রের সঙ্গে মিলিয়ে দেরি ও বেতন।
চাল বিক্রির চালান আর চুক্তিভিত্তিক ভাঙানোর চার্জ — কোন খাতে কত উঠল, তারিখ ধরে; একটি খাত বেছে দেখা ও ছাপা যায়।
আপনার সঙ্গে নিয়মিত লেনদেন করা প্রতিষ্ঠানও এই সফটওয়্যারে থাকলে দুই পক্ষের অনুমতিতে সংযোগ — দুই পাশের খাতা পাশাপাশি আসে, কোন চালান বা টাকার সারি মিলেছে আর কোনটি মেলেনি, বকেয়ায় কত গরমিল, সব এক পাতায়। কতটুকু দেখাবেন তা আপনি ঠিক করবেন।
কার কাছে কত বাকি, আর সেই বাকি কত দিনের পুরনো — ০–৩০, ৩১–৬০, ৬১–৯০, ৯১–১৮০ আর ১৮০ দিনের বেশি, পাঁচ ভাগে। শোধ হওয়া টাকা সবচেয়ে পুরনো বিল থেকে কাটা ধরা হয়, সবচেয়ে পুরনো বাকি যাঁর তিনি উপরে; নিজের দেনার দিকটিও আলাদা দেখা ও ছাপা যায়।
ছয় ঘণ্টা পরপর পুরো তথ্যের ব্যাকআপ হয়, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে চলে যায়। সার্ভারে কিছু হলেও হিসাব হারায় না।
মাসে পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — প্রোফাইল পাতা থেকে নামিয়ে নিজের কম্পিউটার বা পেনড্রাইভে রাখতে পারবেন।
প্রত্যেক কর্মীর নিজের লগইন। কে কোন পাতা দেখবেন, কে টাকা বসাতে পারবেন, কে কেবল দেখবেন — আপনি ঠিক করে দেবেন।
টাকার প্রতিটি সারি, প্রতিটি মুছে ফেলা, প্রতিটি অনুমতির বদল — কে, কখন, কোন যন্ত্র থেকে, সব লেখা থাকে।
আঙুলের ছাপের যন্ত্র সরাসরি যুক্ত করা যায় — কর্মীর হাজিরা, দেরি ও পালা নিজে থেকেই বসে যায়। যন্ত্র না থাকলে হাতেও নেওয়া যায়।
কর্মচারীর বেতন, ভাতা ও অগ্রিম — হাজিরার সঙ্গে মিলিয়ে বেতন শিট তৈরি হয়, ছাপাও যায়।
গ্রাহক বা সদস্যকে সরাসরি এসএমএস। যত টাকার এসএমএস কিনবেন ততটুকুই খরচ — মাসিক কোনো বিল নেই।
প্রতিটি কাগজের পেজ সাইজ, অরিয়েন্টেশন ও মার্জিন আপনি নিজের প্রিন্টারের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।
মোবাইলে ছয় সংখ্যার কোড — অ্যাডমিনসহ সবার। এসএমএস না এলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাকআপ কোড দিয়েও ঢোকা যায়।
আলাদা অ্যাপ লাগে না। ফোনের ব্রাউজারেই সবকিছু চলে, আর চাইলে হোম স্ক্রিনে আইকন বসিয়ে নেওয়া যায়।
হ্যাঁ। কত ধান দিলেন আর কত চাল পেলেন বসালেই হার বেরিয়ে আসে, আর লট ধরে তুলনাও করা যায়।
যায়। নিজের ধান আর অন্যের ধান — দুটোর হিসাব আলাদা, মজুরিসহ।
গুদাম ধরে মজুদ রাখা যায়, তাই কোথায় কত আছে আলাদা করে দেখা যায়।
না। প্রতিটি লটে সেই দিনের দর বসে থাকে, পরে দর বদলালেও পুরনো সারি অক্ষত থাকে।
যায়। ভাঙানোর ব্যাচে চালের সঙ্গে খুদ, কুঁড়া ও তুষ আলাদা লেখা হয়, মজুদে ওঠে, আর চালের চালানেই বিক্রি করা যায়।
ধান কেনার চালানে মাপা ওজনের পাশে "কাটতি" ঘর আছে — ভেজা ধান বা বস্তার ওজনে যা বাদ যাবে লিখলেই দাম বাকি ওজনে কষে।
"মজুদ মিলান" দিয়ে গুনে পাওয়া পরিমাণ লিখলে ঘাটতি বা বাড়তি নিজে থেকে লেখা হয় — শুকানোর ঘাটতি, নষ্ট বা ইঁদুরে খাওয়া, কারণসহ।
যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।
ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।
ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।
যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।
না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।
সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।
ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।
টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।