হোম › মোবাইল ও ইলেক্ট্রনিক্স
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
কোন সেট কার কাছে গেল, IMEI কত, ওয়ারেন্টি কবে শেষ — সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। কিস্তিতে বিক্রি করলে কার কত কিস্তি বাকি, আর মেরামতে রাখা সেট কোন ধাপে — তা-ও তালিকা ধরে।
মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু, কার্ড লাগে না। ডোমেইন বা হোস্টিং কিছুই লাগে না; মোবাইল আর কম্পিউটারে, যেকোনো জায়গা থেকে চলে।
আপনার হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।
প্রতিষ্ঠানে বসে, বাড়িতে বা পথে — যেকোনো জায়গা থেকে একই হিসাব।
মেমো, রসিদ, খাতা আর রিপোর্ট নিজের প্যাডের মাপে ছাপা যায়।
ম্যানেজার, হিসাবরক্ষক, কর্মী — প্রত্যেকে শুধু নিজের কাজের পাতা দেখেন।
মেনু, কাগজ আর এসএমএস — সব বাংলায়, বাংলা সংখ্যায়।
সফটওয়্যারের ভেতরেই ইউজার ম্যানুয়াল আর সাপোর্ট টিকিট।
খাতার ক্রেতা বেছে, অথবা হাঁটতি ক্রেতার নাম-মোবাইল লিখে বিক্রি। খুচরা না পাইকারি দর, ছাড়, ভ্যাট ও ডেলিভারি খরচ; টাকা কোন হিসাবে জমা — ক্যাশ, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং। মেমো ছাপা যায়, বাতিল করলে মজুদ ও খাতা ফেরে।
সেট বিক্রির সময় IMEI-র শেষ কয়েকটি অঙ্ক লিখলে বা স্ক্যান করলেই মজুদের সেটটি বসে যায়। চালানের পাতায় কোন IMEI গেল আর তার ওয়ারেন্টি কার্ড — দুটোই থাকে।
বিক্রির চালানেই ক্রেতার পুরনো সেটের দাম আর IMEI লিখুন — সেটটি মজুদে ওঠে, দামটি ক্রেতার খাতায় জমা হয়। বিক্রি আর পুরনো সেট কেনা একসঙ্গেই হয়, একটিতে আটকালে দুটোই ফেরে।
ডিলার বা সরবরাহকারী, ইনভয়েস নম্বর, গাড়ির নম্বর, ছাড়, অন্যান্য খরচ আর কত পরিশোধ — কেনার চালানে। IMEI-গুলো স্ক্যানার থেকে সরাসরি পেস্ট করা যায়, প্রতি লাইনে একটি।
শ্রেণি, ব্র্যান্ড, কোড বা বারকোড, দুটি একক, ক্রয়মূল্য, পাইকারি দর, খুচরা দর, গায়ের ছাপা দর (MRP), কম স্টকের সতর্কতা আর কত মাসের ওয়ারেন্টি। মোট মজুদের মূল্য ক্রয় দরে দেখায়, স্টক কমলে মেনুতে সংখ্যা আসে।
একই পণ্যের রং বা র্যাম-স্টোরেজ ভেদে আলাদা রূপ — প্রতিটির নিজের কোড, দর ও মজুদ।
মোবাইল সেট, ফিচার ফোন, চার্জার-ক্যাবল, হেডফোন, কভার-গ্লাস, যন্ত্রাংশ থেকে টিভি, ফ্রিজ, ফ্যান, আইপিএস পর্যন্ত — তৈরি শ্রেণি ও পণ্যের তালিকা এক চাপে বসে; পরে দর বসিয়ে নিলেই চলে।
গুনে মিলিয়ে কম-বেশি, নষ্ট মাল বাদ, আর ফেরত আসা মাল যোগ — কারণসহ লেখা থাকে।
পণ্যের কোড থেকে বারকোড স্টিকার — MRP সহ বা ছাড়া, প্রতিটির কয়টি করে। বিক্রির পাতায় স্ক্যানারে পড়লেই পণ্যটি চালানে বসে।
প্রতিটি সেটের IMEI (দুই সিমের দুটি নম্বরও) — মজুদে, বিক্রি হয়েছে, ফেরত এসেছে, নাকি নষ্ট। IMEI, ক্রেতার নাম বা মোবাইল (বাংলা অঙ্কেও) লিখে খুঁজলেই কবে, কার কাছে, কত দামে গেছে আর ওয়ারেন্টি চালু কি না দেখা যায়। মজুদের সংখ্যা আর IMEI-র সংখ্যায় গরমিল থাকলে আলাদা করে দেখায়।
বিক্রি হওয়া প্রতিটি সেটের ওয়ারেন্টি কার্ড — IMEI, ক্রেতা, তারিখ ও মেয়াদসহ; নিচের শর্তগুলো নিজের লেখায় বদলানো যায়।
নষ্ট সেট জমা নিতে সেট, IMEI, সমস্যা, সঙ্গে কী দিলেন, সেটের অবস্থা, আনুমানিক খরচ, বায়না, টেকনিশিয়ান আর কবে দেওয়ার কথা — লিখে স্লিপ ছাপুন। জব নম্বর বা মোবাইল দিয়ে পরে খুঁজে বের করা যায়।
জমা, দর বলা, কাজ চলছে, কোম্পানিতে পাঠানো, প্রস্তুত, ফেরত বা সারানো যায়নি — প্রতিটি সেট কোন ধাপে, এক তালিকায়। ওয়ারেন্টির সেট কবে কোম্পানিতে গেল আর কবে ফিরল তা-ও লেখা থাকে; ফেরত না দেওয়া জবের সংখ্যা মেনুতেই দেখায়।
মজুদ থেকে যন্ত্রাংশ লাগালে মজুদ কমে আর বিলে ওঠে; মজুরি ও ছাড় বসিয়ে মোট বিল। সেট ফেরতের সময় টাকা নেওয়া, সার্ভিসের ওয়ারেন্টি বসানো আর রসিদ ছাপা — এক চাপে।
বিক্রির চালানের উপর কিস্তির চুক্তি: কত কিস্তি, সাপ্তাহিক, পাক্ষিক না মাসিক, কবে থেকে; সুদ বা চার্জ (শতাংশে বা নির্দিষ্ট টাকায়), আর দেরির জরিমানা (দিনপ্রতি বা এককালীন) ও ছাড়ের দিন। কিস্তির সূচি নিজে থেকেই তৈরি হয়।
ক্রেতার এনআইডি, ঠিকানা ও ছবি, দুইজন জামিনদারের নাম, পিতার নাম, মোবাইল, এনআইডি, সম্পর্ক ও ছবি, জামানতের চেক আর বন্ধকের বিবরণ — চুক্তির সঙ্গে রাখা থাকে।
সইয়ের ঘরসহ চুক্তিপত্র, ক্রেতার হাতে রাখার কিস্তির কার্ড আর প্রতিটি আদায়ের রসিদ — ছাপা যায়।
আজকের ও তারিখ পেরোনো কিস্তির তালিকা থেকে আদায়। কিস্তির ৩ দিন আগে ক্রেতাকে মনে করানো, খেলাপি হলে ৭ দিন পরপর তাগাদার এসএমএস আর জরিমানা নিজে থেকেই বসে; কোনো ক্রেতার বার্তা আলাদা করে বন্ধ রাখা যায়।
আজকের বিক্রি ও হাতে আসা টাকা, এ মাসের বিক্রি ও কেনা, চলমান কিস্তির চুক্তি, কিস্তিতে আদায় বাকি ও তারিখ পেরোনো, স্টক কমে যাওয়া পণ্য আর শেষ কয়টি বিক্রি।
ক্রেতা, পাইকার ও ডিলারের আলাদা খাতা — কার কত বাকি, বিবরণীসহ। টাকা নিলে বা দিলে চাইলে সঙ্গে সঙ্গে তাঁর ফোনে এসএমএস যায়।
সার্ভিসে রাখা সেটের অগ্রিম ও ক্রেতার জমা রাখা টাকার আলাদা হিসাব; কাজ শেষে বিলের সঙ্গে সমন্বয়।
দোকানের ক্যাশ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং — বিক্রি ও সার্ভিসের টাকা কোন হিসাবে জমা হবে তা বেছে নেওয়া যায়; খাত ধরে খরচ আর দিনের নগদ এক জায়গায়।
ক্রেতা ও সরবরাহকারীর সঙ্গে দেওয়া-নেওয়া চেক; তারিখের ৩ দিন আগে থেকেই মনে করিয়ে দেয়।
চালু করলে প্রতি রবিবার সকালে যাঁদের বকেয়া ১,০০০ টাকা বা তার বেশি, তাঁদের ফোনে নিজে থেকেই মনে করানোর এসএমএস যায়।
তারিখ ধরে বিক্রি, কেনা ও খরচের রিপোর্ট। রাতে মালিকের ফোনে আজকের কেনা, বিক্রি, খরচ, ক্যাশ ও ব্যাংকের অবস্থা আর বাজারে বকেয়ার সারাংশ যায়।
আপনার সঙ্গে নিয়মিত লেনদেন করা প্রতিষ্ঠানও এই সফটওয়্যারে থাকলে দুই পক্ষের অনুমতিতে সংযোগ — দুই পাশের খাতা পাশাপাশি আসে, কোন চালান বা টাকার সারি মিলেছে আর কোনটি মেলেনি, বকেয়ায় কত গরমিল, সব এক পাতায়। কতটুকু দেখাবেন তা আপনি ঠিক করবেন।
কার কাছে কত বাকি, আর সেই বাকি কত দিনের পুরনো — ০–৩০, ৩১–৬০, ৬১–৯০, ৯১–১৮০ আর ১৮০ দিনের বেশি, পাঁচ ভাগে। শোধ হওয়া টাকা সবচেয়ে পুরনো বিল থেকে কাটা ধরা হয়, সবচেয়ে পুরনো বাকি যাঁর তিনি উপরে; নিজের দেনার দিকটিও আলাদা দেখা ও ছাপা যায়।
বিক্রির দিনের ক্রয়মূল্য ধরে প্রতিটি পণ্যে কত বিক্রি, কত লাভ আর লাভের হার — বেশি লাভের পণ্য উপরে; চালানের ছাড় অনুপাতে ভাগ করে কাটা। প্রতিটি মাল কেনার চালান ধরেও লাভ: কত বিক্রি হলো, কত লাভ, কত মাল এখনো পড়ে আছে।
কাউন্টারে ভিড়ের সময় — বারকোড স্ক্যান করলে বা নাম লিখে চাপলে পণ্য ঝুড়িতে ওঠে, পরিমাণ ও দর সেখানেই বদলায়, ছাড় দিয়ে মোট দেখায়; নগদ লিখলে কত ফেরত দিতে হবে নিজেই বলে। বাকি রাখতে খাতার ক্রেতা বাছুন। বিক্রি লিখলেই মজুদ কমে, রসিদ ছাপার বোতাম আসে, আর আজকের বিক্রিগুলো নিচে থাকে।
ক্রেতা যে মাল বুক করে আগাম দেন — কোন পণ্য, কত, কোন দরে, কবে দেওয়ার কথা। বায়না তাঁর খাতায় জমা থাকে, রসিদ ছাপা যায়; মাল দেওয়ার দিন এক চাপে বিক্রির চালান হয়, বিলটি ওই জমা থেকেই কাটে। তারিখ পেরোনো অর্ডার লাল, বাতিলে টাকা ফেরত বা খাতায় জমা রাখা যায়।
ছয় ঘণ্টা পরপর পুরো তথ্যের ব্যাকআপ হয়, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে চলে যায়। সার্ভারে কিছু হলেও হিসাব হারায় না।
মাসে পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — প্রোফাইল পাতা থেকে নামিয়ে নিজের কম্পিউটার বা পেনড্রাইভে রাখতে পারবেন।
প্রত্যেক কর্মীর নিজের লগইন। কে কোন পাতা দেখবেন, কে টাকা বসাতে পারবেন, কে কেবল দেখবেন — আপনি ঠিক করে দেবেন।
টাকার প্রতিটি সারি, প্রতিটি মুছে ফেলা, প্রতিটি অনুমতির বদল — কে, কখন, কোন যন্ত্র থেকে, সব লেখা থাকে।
আঙুলের ছাপের যন্ত্র সরাসরি যুক্ত করা যায় — কর্মীর হাজিরা, দেরি ও পালা নিজে থেকেই বসে যায়। যন্ত্র না থাকলে হাতেও নেওয়া যায়।
কর্মচারীর বেতন, ভাতা ও অগ্রিম — হাজিরার সঙ্গে মিলিয়ে বেতন শিট তৈরি হয়, ছাপাও যায়।
গ্রাহক বা সদস্যকে সরাসরি এসএমএস। যত টাকার এসএমএস কিনবেন ততটুকুই খরচ — মাসিক কোনো বিল নেই।
প্রতিটি কাগজের পেজ সাইজ, অরিয়েন্টেশন ও মার্জিন আপনি নিজের প্রিন্টারের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।
মোবাইলে ছয় সংখ্যার কোড — অ্যাডমিনসহ সবার। এসএমএস না এলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাকআপ কোড দিয়েও ঢোকা যায়।
আলাদা অ্যাপ লাগে না। ফোনের ব্রাউজারেই সবকিছু চলে, আর চাইলে হোম স্ক্রিনে আইকন বসিয়ে নেওয়া যায়।
যায়। IMEI বসিয়ে খুঁজলে সেটটি কার কাছে গেছে, কবে, কত দামে — সব উঠে আসে।
হ্যাঁ। অগ্রিম ও কিস্তির সংখ্যা বসালে সূচি তৈরি হয়ে যায়, আর বকেয়া তালিকায় নিজে থেকেই ওঠে।
যায়। সার্ভিসিংয়ের আলাদা পাতা আছে — জব কার্ড, কাজের ধাপ, যন্ত্রাংশ ও বিল, কোম্পানিতে পাঠানো, আর ডেলিভারির রসিদ ও ওয়ারেন্টি।
প্রতিটি দোকান আলাদা প্রতিষ্ঠান হিসেবে চলে, আর উপরের তালিকা থেকে এক দোকান থেকে আরেকটিতে যাওয়া যায়।
চলে। পণ্যের কোড স্ক্যান করলেই বিক্রির ঘরে বসে যায়।
যায়। প্রতিটি জব কার্ড কোন ধাপে — জমা, কাজ চলছে, কোম্পানিতে, প্রস্তুত বা ফেরত — তালিকায় দেখায়; জব নম্বর বা গ্রাহকের মোবাইল দিয়ে খুঁজে বের করা যায়।
যায়। বিক্রির চালানেই পুরনো সেটের দাম ও IMEI লিখলে সেটটি মজুদে ওঠে আর দামটি ক্রেতার খাতায় জমা হয় — আলাদা করে কেনার চালান লাগে না।
যায়। কিস্তির ৩ দিন আগে মনে করায়, আর তারিখ পেরোলে ৭ দিন পরপর তাগাদা দেয়; একই কিস্তিতে দিনে একটির বেশি বার্তা যায় না।
যায়। “লাভ” পাতায় পণ্য ধরে বিক্রি, ক্রয়মূল্য, লাভ ও লাভের হার; আর মাল কেনার প্রতিটি চালান বা লট ধরে কত বিক্রি হলো, কত লাভ, কত মাল পড়ে আছে — তারিখ ধরে দেখা ও ছাপা যায়।
যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।
ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।
ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।
যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।
না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।
সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।
ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।
টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।