হোম › রড ও সিমেন্ট
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
কোম্পানির দর, গুদামের মজুদ, চালান আর বাকির খাতা — সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। রাজমিস্ত্রি বা ঠিকাদারের বাকি আর মনে রাখতে হয় না।
মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু, কার্ড লাগে না। ডোমেইন বা হোস্টিং কিছুই লাগে না; মোবাইল আর কম্পিউটারে, যেকোনো জায়গা থেকে চলে।
আপনার হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।
প্রতিষ্ঠানে বসে, বাড়িতে বা পথে — যেকোনো জায়গা থেকে একই হিসাব।
মেমো, রসিদ, খাতা আর রিপোর্ট নিজের প্যাডের মাপে ছাপা যায়।
ম্যানেজার, হিসাবরক্ষক, কর্মী — প্রত্যেকে শুধু নিজের কাজের পাতা দেখেন।
মেনু, কাগজ আর এসএমএস — সব বাংলায়, বাংলা সংখ্যায়।
সফটওয়্যারের ভেতরেই ইউজার ম্যানুয়াল আর সাপোর্ট টিকিট।
ক্রেতা বেছে পণ্যের লাইন লিখুন — ছাড়, ট্রাক ভাড়া, আনলোডিং মজুরি, গাড়ির নম্বর, ডেলিভারির জায়গা আর কত জমা পেলেন। আগের বাকি আর চালানের পরে মোট কত দাঁড়াল, দুটোই চালানে ছাপা হয়।
রড টনে বা কেজিতে, পিসে বা বান্ডিলে; সিমেন্ট বস্তায়; বালু-খোয়া ঘনফুটে বা ট্রাকে; ইট হাজারে — যে এককে লিখবেন, মজুদ নিজের এককে ঠিকমতো কমে।
বিক্রি বা কেনার চালানেই চেকের তথ্য দেওয়া যায় (একটিতে ৫টি পর্যন্ত)। চেক ভাঙানো পর্যন্ত “অপেক্ষমাণ” থাকে, ভাঙালে তবেই খাতা ও ক্যাশে ওঠে।
মজুদে যতটুকু আছে তার বেশি বিক্রি লিখতে গেলে চালান সংরক্ষণ হয় না, কত আছে তা দেখিয়ে দেয়। চালান বাতিল করলে মজুদ ও খাতা আগের অবস্থায় ফেরে।
কোম্পানি বা ডিলারের ইনভয়েস নম্বর, গাড়ির নম্বর, ছাড় আর কত পরিশোধ করলেন — কেনার চালানে; বাকিটা সরবরাহকারীর খাতায় ওঠে, মজুদ বাড়ে।
কেনার সময় সিমেন্টের ব্যাচ নম্বর ও মেয়াদের তারিখ লিখে রাখা যায়; ড্যাশবোর্ডে কোন ব্যাচের কত বস্তা বাকি আর মেয়াদ কবে — আলাদা দেখায়।
কোম্পানি নতুন দর দিলে কার্যকর তারিখসহ তালিকা বানান — আগের তালিকার দর নিজে থেকে তুলে আসে, শুধু যা বদলেছে তা বদলান। প্রতিটি পণ্যের কেনা ও বিক্রির দর আলাদা ঘরে।
তালিকা থেকে এক চাপে সব পণ্যের চলতি দর বদলে যায়; নতুন চালানে নতুন দর বসে, পুরনো চালানে সেই দিনের দরই থাকে।
দোকানে টাঙানো বা ক্রেতাকে দেওয়ার জন্য দর তালিকা ছাপা যায় — কেনা দর লুকিয়ে, অথবা নিজের জন্য কেনা দরসহ।
রড, সিমেন্ট বা অন্যান্য; কোম্পানির নাম, গ্রেড বা বিবরণ, দুটি একক ও তাদের মাপ, রডের প্রতি পিসের ওজন আর বান্ডিলে কত পিস, কেনা ও বিক্রির দর, কম মজুদের সীমা। শুরুতেই নানা মাপের রড আর সিমেন্ট বসানো থাকে।
মোটা ও সিলেট বালু, পাথর খোয়া, ইটের খোয়া আর ১ম শ্রেণির ইট — ঘনফুট, ট্রাক ও হাজারের হিসাবসহ এক চাপে পণ্যের তালিকায় যোগ হয়।
শুরুর মজুদ, গুনে মিলিয়ে কম-বেশি, আর মরিচা ধরা, ফাটা বা নষ্ট মাল বাদ — কারণসহ লেখা থাকে; শেষ ৩০টি মজুদের নড়াচড়া এক নজরে।
আজকের ও এ মাসের বিক্রি, বাজারে বাকি পাওনা, ভাঙানোর অপেক্ষায় থাকা চেক (৩ দিনের মধ্যে কয়টি), ক্যাশ ও ব্যাংকে কত, আর রড-সিমেন্ট-অন্যান্য ধরে মজুদ।
ঠিকাদার, রাজমিস্ত্রি, সাধারণ ক্রেতা আর কোম্পানি-ডিলারের আলাদা খাতা; বিবরণী ছাপিয়ে মাস শেষে ঠিকাদারকে হিসাব দেওয়া যায়। টাকা নিলে বা দিলে চাইলে সঙ্গে সঙ্গে তাঁর ফোনে এসএমএস যায়।
ক্রেতার আগাম দেওয়া টাকা আর সরবরাহকারীর জামানতের আলাদা হিসাব; চালান হলে বিলের সঙ্গে সমন্বয়।
ট্রাক ভাড়া, শ্রমিক, দোকান ভাড়া — খাত ধরে খরচ; ক্যাশ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের হিসাব আর দিনের নগদ এক জায়গায়।
ক্রেতা ও কোম্পানির সঙ্গে দেওয়া-নেওয়া সব চেক এক তালিকায়; তারিখের ৩ দিন আগে থেকেই মনে করিয়ে দেয়, বাউন্স হলে তা-ও লেখা যায়।
চালু করলে প্রতি রবিবার সকালে যাঁদের বকেয়া ১,০০০ টাকা বা তার বেশি, তাঁদের ফোনে নিজে থেকেই মনে করানোর এসএমএস যায়।
তারিখ ধরে মাল বিক্রি, মাল কেনা আর দোকানের খরচ — কয়টি চালান, কত টাকা, এক পাতায়; ছাপাও যায়।
রাতে মালিকের ফোনে আজকের মাল কেনা ও বিক্রি, খরচ, ক্যাশ ও ব্যাংকের অবস্থা আর বাজারে বকেয়ার সারাংশ যায়।
চালানের মালের দাম, ছাড়, ট্রাক ভাড়া ও আনলোডিং মজুরি — কোন খাতে কত উঠল, চালান ধরে; একটি খাত বেছে দেখা ও ছাপা যায়।
আপনার সঙ্গে নিয়মিত লেনদেন করা প্রতিষ্ঠানও এই সফটওয়্যারে থাকলে দুই পক্ষের অনুমতিতে সংযোগ — দুই পাশের খাতা পাশাপাশি আসে, কোন চালান বা টাকার সারি মিলেছে আর কোনটি মেলেনি, বকেয়ায় কত গরমিল, সব এক পাতায়। কতটুকু দেখাবেন তা আপনি ঠিক করবেন।
কার কাছে কত বাকি, আর সেই বাকি কত দিনের পুরনো — ০–৩০, ৩১–৬০, ৬১–৯০, ৯১–১৮০ আর ১৮০ দিনের বেশি, পাঁচ ভাগে। শোধ হওয়া টাকা সবচেয়ে পুরনো বিল থেকে কাটা ধরা হয়, সবচেয়ে পুরনো বাকি যাঁর তিনি উপরে; নিজের দেনার দিকটিও আলাদা দেখা ও ছাপা যায়।
দর আটকে আগাম নিয়ে রড-সিমেন্ট বুক — কোন মাল, কত টন বা বস্তা, চুক্তির দর, কবে ও কোন সাইটে। বায়না ক্রেতার খাতায় জমা, রসিদ ছাপা যায়; মাল দেওয়ার দিন “চালানে বদলান” চাপলে বিক্রির চালান ক্রেতা, মাল ও দরসহ ভরা খোলে, আর বিল ওই জমা থেকে কাটে। চালান বাতিল হলে বায়না আবার চালু।
মাল বিক্রির চালানের বাকি টাকা কিস্তিতে — কত কিস্তি, সাপ্তাহিক, পাক্ষিক না মাসিক, সুদ বা চার্জ, দেরির জরিমানা, জামিনদার ও চেক জামানত। কিস্তির সূচি নিজেই তৈরি হয়; চুক্তিপত্র, কিস্তির কার্ড ও প্রতিটি আদায়ের রসিদ ছাপা যায়, আর তারিখের আগে-পরে ক্রেতাকে এসএমএসে মনে করানো যায়।
দোকানের বাইরে আলাদা গুদাম থাকলে যোগ করুন — মাল কেনা, বিক্রি ও মজুদ সমন্বয়ে গুদাম বাছা যায়, কোন গুদামে কোন মাল কত তা এক ছকে, আর এক গুদাম থেকে আরেকটিতে মাল সরানো যায়; বিক্রির সময় সেই গুদামে মাল না থাকলে সতর্ক করে।
ছয় ঘণ্টা পরপর পুরো তথ্যের ব্যাকআপ হয়, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে চলে যায়। সার্ভারে কিছু হলেও হিসাব হারায় না।
মাসে পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — প্রোফাইল পাতা থেকে নামিয়ে নিজের কম্পিউটার বা পেনড্রাইভে রাখতে পারবেন।
প্রত্যেক কর্মীর নিজের লগইন। কে কোন পাতা দেখবেন, কে টাকা বসাতে পারবেন, কে কেবল দেখবেন — আপনি ঠিক করে দেবেন।
টাকার প্রতিটি সারি, প্রতিটি মুছে ফেলা, প্রতিটি অনুমতির বদল — কে, কখন, কোন যন্ত্র থেকে, সব লেখা থাকে।
আঙুলের ছাপের যন্ত্র সরাসরি যুক্ত করা যায় — কর্মীর হাজিরা, দেরি ও পালা নিজে থেকেই বসে যায়। যন্ত্র না থাকলে হাতেও নেওয়া যায়।
কর্মচারীর বেতন, ভাতা ও অগ্রিম — হাজিরার সঙ্গে মিলিয়ে বেতন শিট তৈরি হয়, ছাপাও যায়।
গ্রাহক বা সদস্যকে সরাসরি এসএমএস। যত টাকার এসএমএস কিনবেন ততটুকুই খরচ — মাসিক কোনো বিল নেই।
প্রতিটি কাগজের পেজ সাইজ, অরিয়েন্টেশন ও মার্জিন আপনি নিজের প্রিন্টারের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।
মোবাইলে ছয় সংখ্যার কোড — অ্যাডমিনসহ সবার। এসএমএস না এলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাকআপ কোড দিয়েও ঢোকা যায়।
আলাদা অ্যাপ লাগে না। ফোনের ব্রাউজারেই সবকিছু চলে, আর চাইলে হোম স্ক্রিনে আইকন বসিয়ে নেওয়া যায়।
চলে। পণ্য ধরে একক ঠিক করা যায়, তাই ওজন আর বস্তা দুটোই ঠিকমতো বসে।
না। পুরনো চালানে সেই দিনের দরই বসে থাকে।
যায়। বাকিতে বিক্রি তাঁর খাতায় জমতে থাকে, মাস শেষে খাতার বিবরণী ছাপিয়ে বিল দেওয়া যায়।
যায়। কেনার সময় ব্যাচ নম্বর ও মেয়াদ লিখে রাখলে ড্যাশবোর্ডে কোন ব্যাচের কত বস্তা বাকি আর মেয়াদ কবে — আলাদা দেখায়।
চালানে চেকের তথ্য দিলে সেটি অপেক্ষমাণ থাকে; ভাঙানো হলে তবেই খাতা ও ক্যাশে ওঠে। তারিখের ৩ দিন আগে থেকে মনে করিয়ে দেয়।
যায়। “অর্ডার ও বায়না” পাতায় মাল, পরিমাণ, দর ও দেওয়ার তারিখসহ অর্ডার লিখে বায়না নিন — টাকা ক্রেতার খাতায় জমা হয়, রসিদ ছাপা যায়। মাল দেওয়ার দিন অর্ডারটিই বিক্রির চালানে বদলায়।
যায়। মাল বিক্রির চালানের পাতা থেকে “কিস্তির চুক্তি করুন” চাপলে বাকি টাকা কিস্তিতে ভাগ হয় — সূচি, জরিমানা, জামিনদার, চুক্তিপত্র ও কিস্তির কার্ডসহ।
“গুদাম ও গুদাম বদল” পাতায় গুদাম যোগ করুন — কেনা ও বিক্রিতে গুদাম বাছা যায়, গুদাম ধরে মজুদ দেখা যায়, আর এক গুদাম থেকে আরেকটিতে মাল সরানো যায়।
যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।
ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।
ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।
যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।
না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।
সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।
ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।
টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।