হোম › রিসোর্ট ম্যানেজমেন্ট
খাতা থাক রিসেপশনে, হিসাব থাক হাতে
কটেজ আর রুম — কে কবে আসছেন, কত অগ্রিম এল, কত বাকি, সব এক জায়গায়। অতিথি নিজেই অনলাইনে বুকিংয়ের অনুরোধ পাঠাতে পারেন, আর আপনি দেখে গ্রহণ করবেন।
মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু, কার্ড লাগে না। ডোমেইন বা হোস্টিং কিছুই লাগে না; মোবাইল আর কম্পিউটারে, যেকোনো জায়গা থেকে চলে।
আপনার হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।
প্রতিষ্ঠানে বসে, বাড়িতে বা পথে — যেকোনো জায়গা থেকে একই হিসাব।
মেমো, রসিদ, খাতা আর রিপোর্ট নিজের প্যাডের মাপে ছাপা যায়।
ম্যানেজার, হিসাবরক্ষক, কর্মী — প্রত্যেকে শুধু নিজের কাজের পাতা দেখেন।
মেনু, কাগজ আর এসএমএস — সব বাংলায়, বাংলা সংখ্যায়।
সফটওয়্যারের ভেতরেই ইউজার ম্যানুয়াল আর সাপোর্ট টিকিট।
কটেজ, ভিলা, তাঁবু বা রুম — তারিখ, বড় ও ছোটদের সংখ্যা, ছাড় ও অগ্রিম দিয়ে আগাম বুকিং; দর আগেই দেখে নেওয়া যায়। একই কটেজ একই রাতে দুবার দেওয়া যায় না।
হুট করে আসা অতিথিকে এক ফর্মেই কটেজ, পরিচয়, অগ্রিম ও চেক-ইন — আলাদা করে বুকিং খুলতে হয় না।
তারিখ বাড়ানো-কমানো বা কটেজ যোগ করা যায়, আগের রাতগুলোর দর অক্ষত থাকে। থাকা অবস্থায় যেকোনো রাত থেকে অন্য কটেজে সরানো যায় — ছেড়ে দেওয়া কটেজ নিজে থেকেই পরিষ্কারের তালিকায় ওঠে।
কারণ লিখে বুকিং বাতিল। অগ্রিম থেকে ফি রেখে বাকিটা ফেরত ধরা হয়, আর রাখা ফি আয়ে ওঠে।
সারিতে কটেজ ও রুম, কলামে দিন — ছুটির মৌসুমে কোনটি কবে খালি, এক ছবিতে দেখা যায়।
প্রত্যেক অতিথির পরিচয়পত্রের নম্বর, কার্ডের দুই পিঠের ছবি ও অতিথির ছবি রাখা যায়। চাইলে নিয়ম চালু করুন — পরিচয়পত্রের নম্বর ছাড়া চেক-ইন হবে না।
এখন যাঁরা আছেন, বা যেকোনো সময়সীমার সব অতিথি — ছাপা যায়, এক্সেলে (CSV) নামানো যায়। প্রশাসন বা পর্যটন কর্তৃপক্ষের জন্য কেবল বিদেশি অতিথিদের আলাদা তালিকাও আছে।
মানুষ ধরে অতিথির খাতা — কতবার এসেছেন, কোন কটেজে ছিলেন, কী খেয়েছেন, কত বাকি। তাঁর রিসোর্টের বিল, রেস্টুরেন্টের বিল বা দুটো একসাথে এক কাগজে ছাপা যায়।
নৌকা ভ্রমণ, লন্ড্রি, খাবার, স্পা বা অনুষ্ঠান — থাকার মাঝে যেকোনো সেবা বুকিংয়ে যোগ হয়। চেক-আউটে রাত ধরে ভাড়া, সেবা, ছাড়, সার্ভিস চার্জ ও ভ্যাট মিলিয়ে চূড়ান্ত বিল, অগ্রিম বাদ দিয়ে।
বুকিং নিশ্চিতের কাগজ আর চেক-আউটের চূড়ান্ত বিল — দুটোই রিসোর্টের নাম-লোগোসহ ছাপা যায়।
যেকোনো দিনের আগমন, প্রস্থান, যাঁরা থেকে গেছেন, কোন কটেজ খালি আর সেদিন কত টাকা উঠল — রিসেপশনের ছাপার কাগজ।
কোন কটেজ পরিষ্কার, কোনটি নোংরা বা রক্ষণাবেক্ষণে — আজ কোনটি ছাড়ছে আর কোনটিতে অতিথি আসছেন দেখে কাজ ভাগ। রক্ষণাবেক্ষণের কটেজে বুকিং আটকে যায়।
আজ কারা আসছেন, কারা ছাড়ছেন, এখন কোন কটেজে কে আছেন — খুললেই আজকের ছবি।
ধরন অনুযায়ী (রুম, কটেজ, স্যুইট, ভিলা, তাঁবু) প্রতি রাতের দর ও কতজন থাকতে পারেন, আর প্রতিটির নম্বর ও ব্লক।
ঈদ-পূজার ছুটি, শীতের মৌসুম বা শুক্র-শনিবার — তারিখ বা সপ্তাহের দিন ধরে নির্দিষ্ট দর বা শতকরা কম-বেশি। বুকিংয়ে প্রতিটি রাতের দর নিজে থেকেই বসে।
রেস্টুরেন্ট ও খাবার, লন্ড্রি, নৌকা ও ভ্রমণ, ইভেন্ট ও হল, স্পা ও বিনোদন — বাড়তি সেবার তালিকা ও দর, আর সার্ভিস চার্জ ও ভ্যাটের শতাংশ।
ট্যুর এজেন্টের কমিশনের হার বসিয়ে রাখুন — চেক-আউটে কমিশন নিজে থেকেই তাঁর খাতায় ওঠে। কে কতটি বুকিং এনেছেন, কত পাবেন — তালিকায় থাকে।
রিসোর্টের নিজের একটি বুকিং পাতা — অতিথি তারিখ দিয়ে খালি কটেজ ও দাম দেখে অনুরোধ পাঠান, লগইন ছাড়াই। পরিচিতি, ফোন, অগ্রিমের শতাংশ ও টাকা পাঠানোর নিয়ম নিজে লিখে দিন; প্রতিষ্ঠানের পাতাতেও বুকিংয়ের বোতাম আসে।
বাইরে থেকে আসা সব অনুরোধ এক জায়গায় — এক চাপে বুকিং বানিয়ে নিন, নয়তো কারণ লিখে বাতিল করুন; অতিথিকে এসএমএস পাঠানো যায়।
বুকিং নিশ্চিত হলে অতিথির ফোনে খবর, আর চালু রাখলে চেক-আউটের আগের সন্ধ্যায় মনে করানো।
রিসোর্টের রেস্টুরেন্টও এখানেই — টেবিলের অর্ডার, টেকঅ্যাওয়ে, রান্নাঘরের পর্দা ও অর্ডারের স্লিপ; মেনু ও রেস্টুরেন্টের কর আলাদা।
থাকা অতিথির খাবারের বিল সরাসরি তাঁর কটেজের বিলে যোগ হয় — চেক-আউটে একসঙ্গে দেন।
অতিথি ও এজেন্টের জমা রাখা টাকা আলাদা খতিয়ানে; ছাড়ার সময় সমন্বয় বা ফেরত লেখা যায়।
এজেন্ট, বাজারের সরবরাহকারী আর বাকিতে থাকা অতিথি — কার কত পাওনা-দেনা, খাতা ধরে।
নগদ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের হিসাব, আর খাত ধরে খরচ — এক জায়গায়।
জমা নেওয়া বা দেওয়া চেকের তারিখ আগেভাগে মনে করিয়ে দেয়।
রুম ভাড়া, সেবা, রেস্টুরেন্ট, এজেন্ট কমিশন, ক্যানসেলেশন ফি ও খরচ মিলিয়ে লাভ — সঙ্গে কত শতাংশ রুম বিক্রি হলো, রাতপ্রতি গড় দর আর রুমপ্রতি আয়।
রাতে মালিকের ফোনে আজকের ঘর ভাড়া ও সেবা, খরচ, ক্যাশ ও বকেয়ার সারাংশ — রিসোর্ট দূরে থাকলেও খবর থাকে।
রিসেপশন, রান্নাঘর, হাউসকিপিং — কার কোন পালা, হাজিরার সঙ্গে মিলিয়ে।
রিসোর্ট ম্যানেজার, ফ্রন্ট ডেস্ক, হাউসকিপিং, ওয়েটার ও রান্নাঘর — প্রতিটি পদের অনুমতি আগে থেকে সাজানো।
চেক-আউট হওয়া বুকিংয়ের রুম ভাড়া, রেস্টুরেন্ট, ট্যুর ও অন্য সেবা, ছাড়, সার্ভিস চার্জ, ভ্যাট আর বাতিলের ফি — কোন খাতে কত উঠল, তারিখ ধরে।
কার কাছে কত বাকি, আর সেই বাকি কত দিনের পুরনো — ০–৩০, ৩১–৬০, ৬১–৯০, ৯১–১৮০ আর ১৮০ দিনের বেশি, পাঁচ ভাগে। শোধ হওয়া টাকা সবচেয়ে পুরনো বিল থেকে কাটা ধরা হয়, সবচেয়ে পুরনো বাকি যাঁর তিনি উপরে; নিজের দেনার দিকটিও আলাদা দেখা ও ছাপা যায়।
“২ রাত ৩ দিন, খাবারসহ” ধরনের প্যাকেজ — কত রাত, প্রতি রুমে পুরো দাম, কতজন, কী কী থাকছে আর কোন ধরনের রুমে। বুকিংয়ে প্যাকেজ বাছলে চেক-আউটের তারিখ আর প্রতিটি রুমের দর নিজেই বসে, বুকিংয়ে প্যাকেজের নাম লেখা থাকে।
রাত না থেকে দিনের বেড়ানো, পিকনিক বা অফিসের দল — বড়-ছোট মাথাপিছু দর, খাবার বা নৌকার মতো বাড়তি, ছাড় আর অগ্রিম। আগে থেকে বুক করলে অগ্রিম অতিথির খাতায় জমা থাকে; এলে এক চাপে বিল ও রসিদ, আর আয় রিপোর্ট ও খাত ভিত্তিক আদায়ে ওঠে।
ছয় ঘণ্টা পরপর পুরো তথ্যের ব্যাকআপ হয়, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে চলে যায়। সার্ভারে কিছু হলেও হিসাব হারায় না।
মাসে পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — প্রোফাইল পাতা থেকে নামিয়ে নিজের কম্পিউটার বা পেনড্রাইভে রাখতে পারবেন।
প্রত্যেক কর্মীর নিজের লগইন। কে কোন পাতা দেখবেন, কে টাকা বসাতে পারবেন, কে কেবল দেখবেন — আপনি ঠিক করে দেবেন।
টাকার প্রতিটি সারি, প্রতিটি মুছে ফেলা, প্রতিটি অনুমতির বদল — কে, কখন, কোন যন্ত্র থেকে, সব লেখা থাকে।
আঙুলের ছাপের যন্ত্র সরাসরি যুক্ত করা যায় — কর্মীর হাজিরা, দেরি ও পালা নিজে থেকেই বসে যায়। যন্ত্র না থাকলে হাতেও নেওয়া যায়।
কর্মচারীর বেতন, ভাতা ও অগ্রিম — হাজিরার সঙ্গে মিলিয়ে বেতন শিট তৈরি হয়, ছাপাও যায়।
গ্রাহক বা সদস্যকে সরাসরি এসএমএস। যত টাকার এসএমএস কিনবেন ততটুকুই খরচ — মাসিক কোনো বিল নেই।
প্রতিটি কাগজের পেজ সাইজ, অরিয়েন্টেশন ও মার্জিন আপনি নিজের প্রিন্টারের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন।
মোবাইলে ছয় সংখ্যার কোড — অ্যাডমিনসহ সবার। এসএমএস না এলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাকআপ কোড দিয়েও ঢোকা যায়।
আলাদা অ্যাপ লাগে না। ফোনের ব্রাউজারেই সবকিছু চলে, আর চাইলে হোম স্ক্রিনে আইকন বসিয়ে নেওয়া যায়।
অনুরোধ আসে, আর আপনি যোগাযোগ করে অগ্রিম নেন। অগ্রিমটি বুকিংয়ের সঙ্গে বসিয়ে দিলে বিলে নিজে থেকেই বাদ যায়।
যায়। “মৌসুম ও সপ্তাহান্তের দর” পাতায় তারিখের সীমা বা সপ্তাহের দিন ধরে নিয়ম বসান — নির্দিষ্ট দর বা শতকরা কম-বেশি। বুকিংয়ে প্রতিটি রাতের দর নিজে থেকেই বসে, আর কে কোন দরে নিয়েছিলেন তা বুকিংয়ে থেকে যায়।
দুটোর কাজ একই — বুকিং, অনলাইন অনুরোধ, হাউসকিপিং, রেস্টুরেন্ট সবই আছে। পার্থক্য কেবল: আবাসিক হোটেলে ঘণ্টা হিসাবে ভাড়া চলে আর চেক-ইনে পরিচয়পত্র শুরু থেকেই বাধ্যতামূলক থাকে।
যায়। “ডে-ট্রিপ ও পিকনিক” পাতায় রুম ছাড়া দিনের দল — বড়-ছোট মাথাপিছু দর, খাবার বা নৌকার মতো বাড়তি, ছাড় আর অগ্রিম; এলে এক চাপে বিল ও রসিদ। শুধু খাওয়ার দল রেস্টুরেন্টের অর্ডারেও নেওয়া যায়।
যায়। বুকিং নিশ্চিত হলে খবর যায়; আর রিপোর্ট পাতায় সুইচটি চালু রাখলে চেক-আউটের আগের সন্ধ্যায় মনে করানোর বার্তাও।
এজেন্টের হার একবার বসিয়ে রাখুন, বুকিংয়ের সময় চাইলে হারটি বদলানো যায়। চেক-আউটে ছাড়ের পরের রুম ভাড়ার ওপর কমিশন নিজে থেকেই এজেন্টের খাতায় ওঠে।
যায়। “প্যাকেজ ও ডে-ট্রিপের দর” পাতায় রাত, প্রতি রুমের পুরো দাম আর কী কী থাকছে লিখে রাখুন — বুকিংয়ের পাতায় প্যাকেজ বাছলেই তারিখ ও দর বসে যায়।
যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।
ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।
ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।
যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।
না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।
সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।
ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।
টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।