হোম › ট্রলার ব্যবস্থাপনা

খাতা থাক ঘাটে, হিসাব থাক হাতে

ট্রলার ব্যবস্থাপনার সফটওয়্যার — বাংলায়

এক ট্রিপে কত খরচ হলো আর কত মাছ বিক্রি হলো — লাভ না লোকসান, সঙ্গে সঙ্গে পরিষ্কার। ট্রলারের কাগজপত্রের মেয়াদ ফুরানোর আগেই পর্দায় সতর্ক করে।

🎁 বিশেষ অফার

নিবন্ধন করলেই ১ মাস ফ্রি — পুরো ট্রলার এক অ্যাকাউন্টে

মোবাইল নম্বর দিয়ে কয়েক মিনিটে অ্যাকাউন্ট চালু, কার্ড লাগে না। ডোমেইন বা হোস্টিং কিছুই লাগে না; মোবাইল আর কম্পিউটারে, যেকোনো জায়গা থেকে চলে।

জেনে রাখুন — ট্রলার ব্যবস্থাপনা মডিউলের সুবিধা

🔒
তথ্য শুধু আপনার

আপনার হিসাব অন্য কোনো প্রতিষ্ঠান দেখতে পারে না; প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়।

📱
মোবাইল ও কম্পিউটারে

প্রতিষ্ঠানে বসে, বাড়িতে বা পথে — যেকোনো জায়গা থেকে একই হিসাব।

🖨️
ছাপা ও পিডিএফ

মেমো, রসিদ, খাতা আর রিপোর্ট নিজের প্যাডের মাপে ছাপা যায়।

👥
কর্মীর আলাদা অনুমতি

ম্যানেজার, হিসাবরক্ষক, কর্মী — প্রত্যেকে শুধু নিজের কাজের পাতা দেখেন।

🇧🇩
পুরোটাই বাংলায়

মেনু, কাগজ আর এসএমএস — সব বাংলায়, বাংলা সংখ্যায়।

🛟
সাহায্য সবসময়

সফটওয়্যারের ভেতরেই ইউজার ম্যানুয়াল আর সাপোর্ট টিকিট।

যা যা পাবেন

সাধারণ জিজ্ঞাসা

আড়তের সঙ্গে একসঙ্গে চালানো যায়?

যায়। মৎস্য আড়তের ভিতরেই ট্রলারের অংশটি থাকে। শুধু ট্রলার হলে এই আলাদা মডিউলটিই ঠিক।

একাধিক ট্রলার রাখা যায়?

যায়। প্রতিটি ট্রলারের আলাদা ট্রিপ, খরচ ও কাগজপত্র।

কাগজের মেয়াদের খবর কীভাবে পাব?

মেয়াদের তারিখ বসিয়ে রাখলে শেষ হওয়ার ৪৫ দিন আগে থেকে ড্যাশবোর্ডে ও ট্রলারের পাতায় সতর্কতা দেখায়।

মাঝিমাল্লার ভাগের কোন কোন নিয়ম আছে?

তিনটি — খরচ বাদে লাভের শতাংশ, মোট বিক্রির শতাংশ, আর মাথাপিছু ভাগ (নৌকা ও মাঝি কয় ভাগ পাবে আপনি ঠিক করেন)। ট্রলারের পাতায় নিয়মটি একবার বসালে প্রতিটি নতুন ট্রিপে নিজেই বসে, আর প্রত্যেকের অগ্রিম তাঁর ভাগ থেকে বাদ যায়।

কোন ট্রিপ লাভে গেল তা দেখা যায়?

যায়। প্রতিটি ট্রিপের আয়-ব্যয় আলাদা, তাই পাশাপাশি তুলনা করা যায়।

ডকিং বা ইঞ্জিন ওভারহলের খরচ কোথায় লিখব?

খরচের খাতায় লেখার সময় ট্রলারটি বেছে দিন — ট্রলারের রিপোর্টে সেটি "নৌকার খরচ" হিসেবে আলাদা ধরা পড়ে, আর মালিকের হাতে কত থাকল তা থেকে বাদ যায়।

বাকিতে তেল বা বরফ নিলে কীভাবে লিখব?

ট্রিপের খরচ লেখার সময় নগদের হিসাব না বেছে সরবরাহকারীর নাম দিন — খরচটি ট্রিপে ধরা হয়, আর টাকাটি তাঁর খাতায় দেনা হয়ে থাকে।

ফ্রিতে চালিয়ে দেখা যায়?

যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।

আমার তথ্য কোথায় থাকে, নিরাপদ তো?

ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না — এটি অনুমতির ব্যাপার নয়, তথ্য আনার সময়েই আটকানো।

ব্যাকআপ কীভাবে হয়?

ছয় ঘণ্টা পরপর নিজে থেকেই, আর রাতে একটি কপি গুগল ড্রাইভে। এছাড়া মাসে একবার পুরো হিসাবের একটি ফাইল আপনাকে দেওয়া হয় — নামিয়ে নিজের কাছেও রাখতে পারবেন।

কর্মচারীকে কতটুকু দেখাব, ঠিক করা যায়?

যায়। প্রত্যেকের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।

হাজিরার যন্ত্র লাগবেই?

না। হাতেও হাজিরা নেওয়া যায়। আঙুলের ছাপের যন্ত্র থাকলে যুক্ত করে নিলে কাজটা নিজে থেকেই হয় — দেরি, ছুটি ও পালাসহ।

ইন্টারনেট না থাকলে চলবে?

সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।

দাম কত?

ফ্রি প্ল্যান আছে, আর টাকার প্ল্যানগুলোর দাম হোমপেজের “দাম ও প্ল্যান” অংশে দেখা যায়। প্ল্যান যেকোনো সময় বদলানো যায়, হিসাব অক্ষত থাকে।

এখনই শুরু করুন বিনামূল্যে

টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন।

নতুন অ্যাকাউন্ট খুলুন

অন্য ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য