এক প্ল্যাটফর্মে আঠারো ধরনের ব্যবসার পূর্ণ হিসাব
বাকি, জমা, স্টক, চেক আর দিনের শেষে লাভ-ক্ষতি — খাতার বদলে মোবাইল বা কম্পিউটারে। হাতে লেখা মেমোর মতোই সহজ, কিন্তু ভুলের ভয় নেই। মৎস্য আড়ত, বরফকল, ফুয়েল পাম্প, রাইস মিল, রিসোর্ট, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ইটভাটা, রড-সিমেন্ট, সমিতি, ট্রলার, দোকান, কৃষি উপকরণ, ফিড ও কাপড় এখনই চালু, বাকি তিনটি মডিউল ধাপে ধাপে আসছে।
একটি প্ল্যাটফর্ম, প্রতিটি ব্যবসার আলাদা সমাধান
প্রতিদিনের কাজ যেভাবে হয়, ঠিক সেভাবেই সাজানো। যা যা পাবেন:
বাকি ও আদায়ের নিখুঁত খাতা
কে কত টাকা পাবে, কে কত দেবে — প্রতিটি লেনদেনের তারিখসহ হিসাব। এক ক্লিকে যেকোনো জনের পূর্ণ স্টেটমেন্ট প্রিন্ট।
চালান ও মেমো ছাপানো
আপনার ছাপানো কাগজের মতোই প্রিন্ট — লোগো, নাম ও ফোন নম্বরসহ। কাগজের মাপ ও লেখার আকার নিজে ঠিক করে নিতে পারবেন।
গ্রাহকের মোবাইলে এসএমএস
চালান কাটার সাথে সাথে তাঁর মোবাইলে হিসাব চলে যায়। বকেয়ার তাগাদা আর মালিকের মোবাইলে দিনের সারাংশও যায়।
লাভ-ক্ষতির পরিষ্কার হিসাব
আজ, এই মাস বা যেকোনো সময়ের আয়, খরচ ও লাভ। কোন খাতে কত আদায় হলো আর সবচেয়ে বেশি বকেয়া কার — সব এক পাতায়।
স্টাফের আলাদা লগইন
ম্যানেজার, ক্যাশিয়ার বা অপারেটর — প্রত্যেকের নিজের লগইন, নিজের সীমা। কে কখন কী করেছেন, সব রেকর্ড থাকে।
নিরাপত্তা ও ক্লাউড ব্যাকআপ
প্রতিটি লগইনে মোবাইল ওটিপি। হিসাব ক্লাউডে নিরাপদ, কম্পিউটার নষ্ট হলে বা মোবাইল হারালেও কিছু হারাবে না।
মোবাইলেই পুরো ব্যবসা
গদিতে বসে মোবাইল থেকেই চালান কাটা, বকেয়া দেখা আর খরচ লেখা যায়। অ্যাপ নামানোর দরকার নেই, ব্রাউজারেই চলে।
প্রতিটি ব্যবসা সম্পূর্ণ আলাদা
একাধিক ব্যবসা থাকলেও একটির হিসাব অন্যটিতে মিশবে না। এক নম্বর দিয়ে লগইন করে ব্যবসা বদলে নিতে পারবেন।
হাতে ধরে শিখিয়ে দেওয়া
আমরা আপনার প্রতিষ্ঠানে গিয়ে চালু করে দিই, প্রথম মাসের হিসাব বসিয়ে দিই। সমস্যা হলে ফোনেই সমাধান।
আঠারো ধরনের ব্যবসার জন্য
নিচের যে ব্যবসাটি আপনার, শুধু সেটির ঘর, চালান ও রিপোর্ট আপনার জন্য তৈরি — সবার জন্য এক ছাঁচ নয়। লগইন করলে আপনি নিজের ব্যবসার মেনুই দেখবেন, বাকি মডিউলগুলো পর্দাতেই আসবে না, তাই শেখার ঝামেলা কম। স্টাফ দেখবেন কেবল যতটুকু দেখার অনুমতি তাঁকে দেওয়া হয়েছে।
🏥 ডায়াগনষ্টিক ও হাসপাতাল
- রোগী নিবন্ধন, সিরিয়াল, ওপিডি ও ভর্তি-ছাড়পত্র
- প্যাথলজি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি আলাদা করে হিসাব
- পরীক্ষার দর, ছাড় ও রিপোর্ট দেওয়ার তারিখ
- ডাক্তারের চেম্বার ভাড়া ও রেফারেলের কমিশন
- কেবিন-বেড, ওটি, অ্যাম্বুলেন্স ও ওষুধের বিল
- রিএজেন্ট ও ওষুধের স্টক, মেয়াদের সতর্কতা
- নার্স-টেকনোলজিস্টের ডিউটি, বেতন ও দৈনিক লাভ-ক্ষতি
🎓 স্কুল ম্যানেজমেন্ট
- ছাত্র ভর্তি, শ্রেণি-শাখা ও রোল
- মাসিক বেতন, ভর্তি ফি ও পরীক্ষার ফি
- আজকের আদায় শীট ও বকেয়া বেতনের তালিকা
- অভিভাবকের মোবাইলে বেতন ও উপস্থিতির এসএমএস
- শিক্ষক-কর্মচারীর হাজিরা ও বেতন
- পরীক্ষার নম্বর, ফল ও প্রগতি পত্র
- শ্রেণি ধরে আয়-ব্যয় ও বার্ষিক হিসাব
🥖 বেকারী
- রেসিপি অনুযায়ী ময়দা, চিনি ও ডালডার হিসাব
- দৈনিক উৎপাদন ও ব্যাচের খরচ
- দোকান, ডিলার ও ভ্যানে সরবরাহ
- ভ্যান ধরে বিক্রি ও বাকি আদায়
- ফেরত ও নষ্ট হওয়া পণ্য
- কাঁচামালের স্টক ও কম স্টকের সতর্কতা
- পণ্য ধরে দিনের শেষে লাভ-ক্ষতি
সব মডিউলেই থাকছে
সহজ ও পরিষ্কার মূল্য
কোনো লুকানো খরচ নেই। যে প্ল্যান নেবেন, সেই মেয়াদ পর্যন্ত সব সুবিধা খোলা থাকবে।
ফ্রি অফার ১ মাসের জন্য
- চৌদ্দ ধরনের ব্যবসার হিসাব
- সীমাহীন লেনদেন ও রিপোর্ট
- স্টাফ ও ক্যাশিয়ারের আলাদা লগইন
- মোবাইল ও কম্পিউটার দুটোতেই
- দৈনিক স্বয়ংক্রিয় ব্যাকআপ
- বাংলায় প্রিন্ট ও পিডিএফ
এসএমএস খরচ আলাদা। ওয়ালেটে যত টাকার এসএমএস কিনবেন, ততটুকুই খরচ হবে। প্রতিষ্ঠান একাধিক হলে ছাড়ের জন্য হটলাইনে কথা বলুন।
আজই আপনার ব্যবসার হিসাব ডিজিটাল করুন
নিবন্ধন করতে ৫ মিনিটও লাগবে না। চাইলে আমরা আপনার আড়তে গিয়ে চালু করে দিয়ে আসব, প্রথম মাসের হিসাব বসিয়ে দেব। হটলাইনে কল করুন।